Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।

মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বর্তমান পর্ষদ খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার ফলে দীর্ঘদিন অনাদায়ী থাকা ৪ শত কোটি টাকার বেশি খেলাপি বিনিয়োগ আদায় হয়েছে। এই সময়ের মধ্যে ৪ হাজারের বেশি নতুন গ্রাহক এ ব্যাংকে হিসাব খুলেছেন। ২০২৪ সালের মধ্যেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৫০ লক্ষ গ্রাহকের ব্যাংকে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি ব্যাংকের সকল পর্যায়ে শতভাগ শরীয়াহ’র নীতিমালা অনুসরণ ও বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি তিনি শরীয়াহ’র বন্টনমূলক সুবিচার নীতি অনুসরণ করে কৃষি, ক্ষুদ্র ও নিম্ন মাঝারি খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ডিপোজিটরদের আমানত সম্পূর্ণ নিরাপদ।

সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের ও আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ ও মোঃ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার