Ortho Songbad আর্কাইভ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গত ৩ এপ্রিলের স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেকশন অফিসার ও পাবলিক রিলেশন অফিসার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে দুপর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘সেকশন অফিসার’, ‘পাবলিক রিলেশন অফিসার’ ও ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদের লিখিত পরীক্ষা রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোডে মোহাম্মদপুর মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে পূর্বে সরবরাহকৃত ছবিসংবলিত মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। মাস্ক না পরলে পরীক্ষাকেন্দ্রে প্রার্থীরা ঢুকতে পারবেন না।

অর্থসংবাদ/এ এইচ আর ১১:৪৭/ ১১:২৫:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার