Ortho Songbad আর্কাইভ

আফগানিস্তানে জোড়া বোমা হামলায় পুলিশসহ ১৭ জন নিহত

আফগানিস্তানে জোড়া বোমা হামলায় পুলিশসহ ১৭ জন নিহত
আফগানিস্তানের বামিয়ান শহরে মঙ্গলবার বোমা হামলায় দুই পুলিশসহ অন্তত ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, গতকাল মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে একটি মার্কেটে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, মার্কেটের একটি রাস্তার পাশে ওই বোমা পেতে রাখা হয়েছিল। শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন, এ ছাড়া দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। কোনো গোষ্ঠী ওই হামলার কথা স্বীকার করেনি।

সাম্প্রতিক দিনগুলোতে কাবুলে সহিংসতা বেড়েছে। এসব সহিংসতায় শুধু যে তালেবান অংশ নিচ্ছে তা নয়; বরং উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসেরও অংশগ্রহণ রয়েছে।

সম্প্রতি আফগান তালেবান ও আমেরিকার মধ্যে শান্তিচুক্তি সই এবং কাবুল সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চললেও দেশটিতে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হয়নি।

অর্থসংবাদ/এসএ/২৪:২০/১১:২৫:২০২০

 

মুল সাইট থেকে

পুজিবাজার