Ortho Songbad আর্কাইভ

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।


সোমবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ৬৯ পয়সা।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছর একই সময়ে যা ছিল ২১৭ টাকা ৮৫ পয়সা।


ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার