Ortho Songbad আর্কাইভ

নাম পরিবর্তন করল রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড

নাম পরিবর্তন করল রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড
নাম পরিবর্তন করল রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড। নতুন নামকরণ করা হয়েছে ‘আভিভা ফাইন্যান্স লিমিটেড’। গতকাল নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে রিলায়েন্স ফাইন্যান্স।

জানা গেছে, এ নিয়ে তৃতীয়বার কোম্পানিটি নাম পরিবর্তন করল। ১৯৯৬ সালে কোম্পানিটি বাহরাইন-বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামে শুরু করে। ২০০১ সালে নাম পরিবর্তন করে রাখে ওমান-বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ২০১০ সালে দ্বিতীয় দফায় নাম বদল করে রাখা হয় রিলায়েন্স ফাইন্যান্স। ১০ বছরের মাথায় তৃতীয় দফায় ফের নাম পরিবর্তন করল আর্থিক প্রতিষ্ঠানটি।

অর্থসংবাদ/এ এইচ আর ১২:৪৩/ ১১:২৫:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার