Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রয় করবেন ইসলামিক ফাইন্যান্সের উদ্যোক্তা

শেয়ার বিক্রয় করবেন ইসলামিক ফাইন্যান্সের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা এস.এম. বখতিয়ার আলম ২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বর্তমানে এই উদ্যোক্তার কাছে কোম্পানিটির ৩০ লাখ ৮ হাজার ৭৮৯টি শেয়ার আছে।


আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার