Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল টি’র সর্বোচ্চ দরপতন

ন্যাশনাল টি’র সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৩৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২৪ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। এতে দরপতনের তালিকায় শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৩৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- তসরিফা ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, উত্তরা ফাইন্যান্স, ইবনে সিনা ফার্মা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার