Ortho Songbad আর্কাইভ

আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থা

আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ৫ থেকে ৭ অক্টোবর দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা চক্ষু রোগীদের পরামর্শ দেবেন।


শুক্রবার (৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আন্দোলনে আহত যেসব চক্ষু রোগীর বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, তাদের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যোগাযোগের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে তিনটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।


যোগাযোগের নম্বর– ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮ ও ০১৭১৭৪৮৭৮০৭

মুল সাইট থেকে

পুজিবাজার