Ortho Songbad আর্কাইভ

আইবিটিআরএ’র উদ্যোগে 'এজেন্ট ব্যাংকিং অপারেশন' কর্মশালা অনুষ্ঠিত

আইবিটিআরএ’র উদ্যোগে 'এজেন্ট ব্যাংকিং অপারেশন' কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) ভার্চুয়্যাল প্লাটফর্মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইবিটিআরএ এর ডাইরেক্টর জেনারেল এস. এম. রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা , সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন আইবিটিআরএ এর ডাইরেক্টর (রিসার্চ) ড. মো. মিজানুর রহমান।

দিনব্যাপী এ কর্মশালায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এ এইচ আর ০৫:0৫/ ১১:২৫:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার