বিএসইসি ও মিউচ্যুয়াল ফান্ড প্রধানদের বৈঠক ২৯ নভেম্বর
আাগামী ২৯ নভেম্বর, রোববার নিয়স্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৈঠকে বসবেন মিউচ্যুয়াল ফান্ড সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
২৯ নভেম্বর সকাল ১১টায় কমিশনের নিজস্ব কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনারবৃন্দ এবং কমিশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিএসইসি ও মিউচ্যুয়াল ফান্ড সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে এটি হবে উচ্চ পর্যায়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মিউচুয়াল ফান্ডের কাঠামোগত ও আইনগত নানা রিফর্ম নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
অর্থসংবাদ/ এমএস/ ৭: ৩৯/ ১১: ২৫: ২০২০