Ortho Songbad আর্কাইভ

রেশম শিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করা হবে

রেশম শিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করা হবে
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক জানিয়েছেন, বাংলাদেশের রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করে আত্মকর্মসংস্থানের সুযোগ, দারিদ্র্য বিমোচন এবং রেশমচাষীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে।

গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভায় এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম সেলিম রেজা, বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান মু. আবদুল হাকিমসহ সংশ্লিষ্ট।

গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের সরকারের মূল লক্ষ হলো রেশম শিল্প এবং রেশমচাষীদের উন্নয়ন করা। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন এক হাজার বিঘা জমিতে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণ, রেশম গুটি ক্রয়, রেশমচাষীদের উন্নত প্রশিক্ষণ প্রদানসহ আর্থিক সহায়তা দেয়া সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে রেশমচাষীদের জীবনমান উন্নয়ন করা সম্ভব হবে।

অর্থসংবাদ/এসএ/২২:৩৫/১১:২৬:২২০

মুল সাইট থেকে

পুজিবাজার