Ortho Songbad আর্কাইভ

মেঘনা কনডেন্সড মিল্কের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মেঘনা কনডেন্সড মিল্কের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের ও সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগামী ৩০ অক্টোবর বেলা ২টা ৩৫মিনিটে কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


এছাড়া, আগামী ২৮ অক্টোবর বেলা ২টা ৩৫মিনিটে কোম্পানিটির ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আলোচ্য বছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার