Ortho Songbad আর্কাইভ

৫১৫ জনকে শিক্ষাবৃত্তি দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক

৫১৫ জনকে শিক্ষাবৃত্তি দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবে ৫১৫ জনকে শিক্ষাবৃত্তি দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

গতকাল বুধবার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের মধ্য থেকে ১০ জনকে নিয়ে ক্ষুদ্র পরিসরে ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাকিদের অর্থ ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।

এতে ব্যাংকের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম।

অর্থসংবাদ/এ এইচ আর ১১:৫২/ ১১:২৬:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার