৩৪৪ কোটি টাকার লেনদেন দুই ঘন্টায়
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ৩৪৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০ টির।
অর্থসংবাদ/ এমএস/ ১২: ০৮/ ২৬: ১১: ২০২০