Ortho Songbad আর্কাইভ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ১৫৭ গাড়ি ডাম্পিং

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ১৫৭ গাড়ি ডাম্পিং

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন এলকায় অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এতে ৮৩৮টি মামলা ও ৩৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানকালে ১৫৭টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।


আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার