Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পাঠাননগর বাজারে উপশাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পাঠাননগর বাজারে উপশাখা উদ্বোধন
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফেনীর ছাগলনাইয়াতে নতুন উপশাখা উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছাগলনাইয়ার পাঠাননগর বাজারের চৌধুরী মার্কেট এ উপশাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

অর্থসংবাদ/এ এইচ আর ০১:২৩/ ১১:২৬:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার