বিক্রেতা উধাও ৫ কোম্পনির

বিক্রেতা উধাও ৫ কোম্পনির
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সাড়ে ৩ ঘণ্টার মধ্যে ৫ কোম্পানির শেয়ারে বিক্রেতা উধাও হয়ে গেছে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১টা ৪২ মিনিট পর্যন্ত প্রগতি ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ লাখ ৯৭ হাজার ৬৭৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৬ টাকা ১০ পয়সা।

একই সময়ে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ লাখ ৯৩ হাজার ৯৯২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৯ টাকা ২০ পয়সা।

একই সময়ে রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

অর্থসংবাদ/ এমএস/ ১৪: ১২/ ২৬: ১১: ২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন