Ortho Songbad আর্কাইভ

সেপ্টেম্বরে মেট্রোরেলের দৈনিক আয় ১ কোটি ১২ লাখ টাকা: এমডি

সেপ্টেম্বরে মেট্রোরেলের দৈনিক আয় ১ কোটি ১২ লাখ টাকা: এমডি
রাজধানীর দ্রুতগামী এবং জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল গত সেপ্টেম্বরে গড়ে দৈনিক ১ কোটি ১২ লাখ টাকার বেশি আয় করেছে। এছাড়া অক্টোবরের প্রথম ১২ দিনে দৈনিক আয় ৮৬ লাখ টাকা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি আব্দুর রউফ।

সোমবার (১৪ অক্টোবর) দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এ সময় সেপ্টেম্বরে মেট্রোরেলের দৈনিক আয় ১ কোটি ১২ লাখ টাকার বেশি। আর অক্টোবরের প্রথম ১২ দিনে দৈনিক আয় হয়েছে ৮৬ লাখ টাকা। ব্রিফিংয়ে চার দিনের ছুটির কারণে আয় কম হয়েছে বলে দাবি করেন ডিএমটিসিএল এমডি।

তিনি জানান, ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারবো।

আবদুর রউফ জানান, মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় মেট্রোর এ স্টেশনটির কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো।

উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল ওই স্টেশনটি।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার