করােনায় প্রাণ গেল আরও ৩৭ জনের, শনাক্ত ২২৯২
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। করোনাভাইরাস মহামারীতে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৫২৪ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী ১২ জন। ৩৭ জনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
আজ (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২ হাজার ২৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা এবং দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।
অর্থসংবাদ/এসএ/১৫:৪৮/১১:২৬:২০২০