'করোনার দ্বিতীয় ঢেউ আসছে, সাবধানে চলতে হবে'
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। করোনাভাইরাস মহামারীতে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমন ছড়িয়ে পড়ছে দেশজুড়ে।
করোনাভাইরাস আমাদের জীবনকে স্থবির করে দিয়েছে। স্থবির সারাবিশ্ব। অনেক মানুষকে আমরা হারিয়েছি। এটা যেন বিস্তার লাভ করতে না পারে সেজন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, সামনে করোনার দ্বিতীয় যে ঢেউটা আসছে, সেটা কী পর্যায়ে যাবে এখনও আমরা জানি না। অনেক দেশ অলরেডি লকডাউন করে ফেলেছে, অনেকে কারফিউ দিচ্ছে। আমরা এখনও সহনশীল অবস্থায় আছি। কিন্তু আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। করোনার ভ্যাকসিন অগ্রিম বুকিং দেওয়া হয়েছে এবং এ বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ (২৬ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১৬, ১১৭ এবং ১১৮তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব। আর সেটার জন্য কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে হবে। হঠাৎ করেই কতকগুলো সমস্যা দেখা দিয়েছে। যেমন: ধর্ষণ, নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি। এগুলো বিরুদ্ধে আপনাদের আরো যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারও মুখ চিনে নয়, অপরাধী যেই হোক তাকে অপরাধী হিসেবেই দেখবেন।
জাতির পিতার জীবন সম্পর্কে কর্মকর্তাদের জানতে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারণ এই দেশটাকে জানতে হলে আর দেশের উন্নয়নটা করতে হলে তার চিন্তা ভাবনাটাও জানা একান্তভাবে প্রয়োজন। করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশের অর্থনীতিকে গতিশীল রাখা এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। দেশটাকে উন্নত করতে হলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত কর্মচারী আমরা গড়ে তুলতে চাই, যেন মানুষ তার সেবাটা পায়।
অর্থসংবাদ/এসএ/১৮:০৯/১১:২:২০২০