কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ ঢাকা ওয়াসার

কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ ঢাকা ওয়াসার

ঢাকা ওয়াসার কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে ঢাকা ওয়াসার উপ-সচিব শাহিদা কানিজ একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দেন।


উপ-সচিব শহিদা কানিজ জানান, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোকে ঢাকা ওয়াসায় কর্মরত ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তাগণ প্রশাসন বিভাগ-১ এ এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীগণ প্রশাসন বিভাগ-২ এ তাদের সম্পদ বিবরণী প্রদান করতে হবে।


তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ও বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ছক মোতাবেক আগামী ৩১ অক্টোবর মধ্যে সম্পদের বিবরণী প্রেরণের করতে হবে। ইতোমধ্যে এই বিষয়ে অফিস আদেশ ঢাকা ওয়াসার সকল বিভাগে প্রেরণ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা