Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ এমআই সিমেন্টের

প্রথম প্রান্তিক প্রকাশ এমআই সিমেন্টের
প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৬ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার