Ortho Songbad আর্কাইভ

রাজধানীর হাতিরঝিল ও বংশাল থানায় নতুন ওসি

রাজধানীর হাতিরঝিল ও বংশাল থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল ও বংশাল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান স্বাক্ষরিত আদেশে এই পদায়ন করা হয়।

ডিএমপির গুলশান থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজুকে হাতিরঝিল থানার ওসি এবং লজিস্টিকস বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলামকে বংশাল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে বংশাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার