বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। দাম বৃদ্ধির পর প্রতি ব্যারেল জ্বালানির দাম উঠেছে ৭৩ দশমিক ১৪ ডলারে। মাঝে কিছুদিন দাম বাড়ার পর গত সপ্তাহে তেলের দাম ৭ শতাংশ হ্রাস পেয়েছিল। সোমবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বা ৮ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৩ দশমিক ১৪ ডলারে ওঠে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১৪ শতাংশ বা ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৩২ ডলারে উঠেছে।


চীনের প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।


এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল।


প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় গত এক মাসে তেলের দাম অনেকটা বেড়েছিল। ৭ অক্টোবর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৩ ডলারে উঠে যায়। এটাই ছিল গত এক মাসে তেলের সর্বোচ্চ দর।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না