Ortho Songbad আর্কাইভ

যমুনা ব্যাংকের উদ্যোক্তার শেয়ার গ্রহণ সম্পন্ন

যমুনা ব্যাংকের উদ্যোক্তার শেয়ার গ্রহণ সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা ১ কোটি ৩৬ লাখ শেয়ার গ্রহণ করেছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা মো. ইরশাদ করিম ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৩০৩টি শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন।


এই উদ্যোক্তা তার মা শামসুন নাহার করিমের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে থেকে ৯৯ লাখ ৪৫ হাজার ৩০৩টি শেয়ার এবং তার স্ত্রী তানিয়া করিমের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছ থেকে ৩৭ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণ করেছেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার