এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির আয় হয়েছে ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ৬০ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ২৬ পয়সা।
এমআই