Ortho Songbad আর্কাইভ

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
অবশেষে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। আগে বাংলাদেশ ছিল ১৮৭ নম্বরে। তিন ধাপ এগিয়ে এখন তারা ১৮৪-তে উঠে এসেছে।গতকাল বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র‌্যাংকিং।

নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র করেছে বাংলাদেশ। সিরিজ জিতে নেয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে লাল-সবুজ জার্সিধারীদের। আগে ছিল ৯১৪ রেটিং। ৬ পয়েন্ট বেড়ে এখন বাংলাদেশের রেটিং ৯২০।

এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে জাপান। তাদের ফিফা র‌্যাংকিং ২৭। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার আছে ফিফা র‌্যাংকিংয়ে ৫৯ এবং এশিয়াতে পাঁচ নম্বরে।

এছাড়া ভারত ফিফা র‌্যাংকিংয়ে ১০৪, আফগানিস্তান ১৫০, পাকিস্তান ২০০ এবং শ্রীলঙ্কা আছে ২০৬ নম্বরে।

মুল সাইট থেকে

পুজিবাজার