Ortho Songbad আর্কাইভ

এলকো ওয়্যারসের বন্যা পূনর্বাসন কর্মসূচী উদ্বোধন

এলকো ওয়্যারসের বন্যা পূনর্বাসন কর্মসূচী উদ্বোধন

এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড দীর্ঘদিন যাবৎ সামাজিক দায়বদ্ধতায় অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় পূনর্বাসন কর্মসূচী গ্রহন করেছে প্রতিষ্ঠানটি।


শনিবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বন্যা পূনর্বাসন কর্মসূচী উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মাহমুদ মতিন।



এদিন বন্যায় ক্ষতিগ্রস্থ কুমিল্লা জেলার লাকসাম অঞ্চলে পূনর্বাসন কর্মসূচীর আওতায় রাস্তা সংস্কার সহায়তা, ঘরবাড়ি পূনঃনির্মাণ সহায়তাসহ ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়।


এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক (অর্থ) মো. গোলাম মোরশেদ রাসেল, পরিচালক মো. কামাল হোসেন মজুমদার ডলার, পরিচালক শাহরিয়ার মাহমুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার