Ortho Songbad আর্কাইভ

এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ

এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪- সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে


শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। গত বছর একই সময়ে ৬৯ পয়সা আয় হয়েছিল।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৫০ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার