Ortho Songbad আর্কাইভ

এসএস স্টিলের পর্ষদ সভা স্থগিত

এসএস স্টিলের পর্ষদ সভা স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে পর্ষদ সভার নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার