Ortho Songbad আর্কাইভ

ফিনিক্স ফাইন্যান্সের ২৩ লাখ শেয়ার গ্রহণের ঘোষণা

ফিনিক্স ফাইন্যান্সের ২৩ লাখ শেয়ার গ্রহণের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের মনোনীত পরিচালক ২৩ লাখের বেশি শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির মনোনীত পরিচালক মেহেরুন হক ২৩ লাখ ২৮ হাজার শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি এই শেয়ার তার স্বামী মাজহারুল হকের (প্লেসমেন্ট শেয়ারহোল্ডার) থেকে উপহার হিসেবে গ্রহণ করবেন।

আজ ৩১ অক্টোবরের মধ্যে আলোচ্য শেয়ার গ্রহণ করবেন তিনি।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার