Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটো

দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটো

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১৭৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী, রোববার (০৩ নভেম্বর) আফতাব অটোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা বা ১০ শতাংশ। আর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমক্যালস লিমিটেড।


এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপারের ৯ দশমিক ৭৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯ দশমিক ৭৭ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৫ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৯ দশমিক ৬৪ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬০ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯ দশমিক ৫২ শতাংশ এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ দর বেড়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার