এনসিসি ব্যাংকের সোনারগাঁ উপশাখা উদ্বোধন
নারায়নগঞ্জে এনসিসি ব্যাংকের সোনারগাঁও উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার (২৯নভেম্বর) ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে উপশাখাটির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল এবং পরিচালক ও সাবেক ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার।
অন্যানের মধ্যে মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুদ মিজান, যাত্রাবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ জামাল উদ্দীন, হেড অব পিআর এন্ড ব্রান্ড মেনেজমেন্ট মোঃ আনোয়ার হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এ এইচ আর ১০:৪৫/ ১১:৩০:২০২০