ন্যাশনাল লাইফের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেন্জ ( ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে , কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই, ২০২০-সেপ্টেম্বর,২০২০) ৩৩ কোটি ৫৮ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় কমেছিল ৫৭ কোটি ৪১ লাখ টাকা।
এদিকে ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৫১ কোটি ২২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ৪৮ লাখ টাকা।
আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছিল ৭ কোটি ৯১ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ৩ হাজার ৪৬৯ কোটি ৪৬ লাখ টাকা।
অর্থসংবাদ/ এমএস