ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের তালোড়া উপশাখা উদ্বোধন
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় নতুন উপশাখা উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড।আজ সোমবার (৩০ নভেম্বর) দুপচাঁচিয়ার তালোড়া মিউনিসিপ্যালিটির তিনমাথা মোড়ে নতুন এ উপশাখা উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন।এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অর্থসংবাদ/এ এইচ আর. ১৫:২০/১১.৩০.২০