Ortho Songbad আর্কাইভ

মার্কেন্টাইল ব্যাংকের ১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংকের ১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে নতুন আরও ১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে।

আজ সোমবার (৩০ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেশব্যাপী ১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান ও স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান। অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন ব্যাংকের ডিএমডিগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান দর্পন কান্তি রায় ও নতুন ১৭টি আউটলেটের এজেন্টবৃন্দ।

অর্থসংবাদ/এ এইচ আর. ১৬:১০/১১.৩০.২০

মুল সাইট থেকে

পুজিবাজার