Ortho Songbad আর্কাইভ

বিডিকম অনলাইনের ইপিএস কমেছে

বিডিকম অনলাইনের ইপিএস কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩০ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ইপিএস ছিলো ৩৫ পয়সা।


আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ২১ পয়সা, যা গত বছর একই সময়ে ১৭ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ২৫ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার