Ortho Songbad আর্কাইভ

আমান কটনের ইপিএস বেড়েছে ৮ গুণ

আমান কটনের ইপিএস বেড়েছে ৮ গুণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইব্রাস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮ গুণ বেড়েছে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০৩ পয়সা আয় হয়েছিল।


আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৯৮ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ১ টাকা ৫৮ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪ টাকা ০৪ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার