Ortho Songbad আর্কাইভ

তিন প্রান্তিক প্রকাশ করবে এফএএস ফাইন্যান্স

তিন প্রান্তিক প্রকাশ করবে এফএএস ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক (জানুয়ারী’২৪-মার্চ’২৪) ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৪-জুন’২৪) এবং ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার