Ortho Songbad আর্কাইভ

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে ২৬৩ কোম্পানির শেয়ার ও ইউনিটদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২১ নভেম্বর) প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডরিন পাওয়ারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৩৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শাইনপুকুর সিরামিকস।


এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি, শাশা ডেনিমস, অগ্নি সিস্টেমস এবং ফনিক্স ইন্স্যুরেন্স।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার