Ortho Songbad আর্কাইভ

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় বাড়ল

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় বাড়ল
সরকারি কর্মচারীদের চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য এক মাস সময় বাড়ছে। ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও এ সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, আমরা এ বিষয়ে সার্কুলার ইস্যু করব। গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেননি। কীভাবে এটা জমা দিতে হবে তা অনেকে বুঝতে পারছেন না। এ জন্য সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার