Ortho Songbad আর্কাইভ

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (২৪ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ১ কোটি ৮১ লাখ ৭৮ হাজার এবং তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার