Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে এমারেল্ড অয়েল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৪৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৫ নভেম্বর) এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ২০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, ইন্ট্রাকো, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, কপারটেক, আফতাব অটো এবং সোনালী আঁশ।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার