লভ্যাংশ ঘোষণা করেছে ডমিনেজ স্টিল
শেয়ারহোল্ডারদের জন্য ১০% লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এর মধ্যে ২% নগদ এবং ৮% বোনাস লভ্যাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত এক বছরের (জুলাই,১৯-জুন,২০) আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৯ কোটি ২২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা।
আগের বছর (জুলাই, ২০১৮-জুন,২০১৯) একই সময় কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ৮৩ পয়সা।
৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৯৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির আইপিও পূর্ববর্তী শেয়ার হিসাবে নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২১ টাকা ২৩ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে এনএভি হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।
অর্থসংবাদ/ এমএস