Ortho Songbad আর্কাইভ

পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল

পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ২০২৪ তারিখ বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে- আমান ফীড, আমান কটন ফাইবার্স, মোজাফফর হোসেন, জিবিবি পাওয়ার এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


সূত্র মতে, এর আগে কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন হবে।


আর রেকর্ড ডেটের পর আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার