Ortho Songbad আর্কাইভ

ইসলামিক ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি

ইসলামিক ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির নাম ‘ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’-এর পরিবর্তে ‘ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল (২৮ নভেম্বর) থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার