Ortho Songbad আর্কাইভ

নিউ লাইন ক্লোথিংয়ের সর্বোচ্চ দরপতন

নিউ লাইন ক্লোথিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (২৭ নভেম্বর) নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিথুন নিটিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ২২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৭৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বেক্সিমকো।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, সোনালী আঁশ, জুট স্পিনার্স, এক্সিম ব্যাংক, জাহিন স্পিনিং, ফিনিক্স ফাইন্যান্স এবং বিচ হ্যাচারি।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার