Ortho Songbad আর্কাইভ

এস.এস স্টিলের আয় বেড়েছে

এস.এস স্টিলের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস স্টিল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতবছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ০২ পয়সা।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য পুনর্মূল্যায়ন ছাড়া (এনএভি) হয়েছে ১৭ টাকা ৫৮ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার