Ortho Songbad আর্কাইভ

শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন

শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৯৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডে।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী, সোমবার (২ ডিসেম্বর) শ্যামপুর সুগারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ। আর ৭০ পয়সা বা ৭ দশমিক ২১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।


সোমবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনসের ৬ দশমিক ৩২ শতাংশ, মুন্নু এগ্রোর ৫ দশমিক ৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫ দশমিক ২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪ দশমিক ৩৪ ডরিন পাওয়ারের ৩ দশমিক ৭৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩ দশমিক ৪৩ শতাংশ এবং নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ৪০ শতাংশ কমেছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার