শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশের তাপমাত্রা আজ সামান্য হ্রাস পেতে পারে বলে । এ ছাড়া আগামী পাঁচ দিনও তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


সে সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


এ ছাড়াও আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


সে সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও